জামালপুরের সরিষাবাড়ীতে মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদুল কবীর তালুকদার এমপি`র নির্দেশনায় ও ভাটারা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে এ মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ভাটারা ইউনিয়নে ভাটারা বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম বি রেজা বানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি শেখ হোসেন জামান জুয়েল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসাইন, সদস্য শাজাহান আকন্দ, ভাটারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জোসনা আকন্দ, ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ আহমেদ, যুবদল নেতা বাচ্চু মিয়া এবং বিএনপি নেতা দুদু মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-ভাটারা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম মুকুল। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক, অনলাইন জুয়া ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত সচেতনতা অত্যন্ত জরুরি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

