কুড়িগ্রামের উলিপুরে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক মৎস্যচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ব্র্যাক ফিসারিজের বাস্তবায়নে উপজেলার দলদলিয়া ইউনিয়নের বসার বাজারের আব্দুল্লাহ ট্রেডার্সে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার ৫৫ জন মৎস্য খামারি ও মৎস্যচাষী অংশগ্রহণ করে এবং প্রশিক্ষণ নেয়াদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ব্র্যাক এর রিজিওনাল সেলস ম্যানেজার মমিনুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, অফিসার সেলস আব্দুল জলিল প্রমূখ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ রাসেল মিয়া, উপজেলা মৎস্য বিভাগের সহকারী একরামুল হক।
প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রোবায়োটিক ব্যবহার, এয়ারেটরের প্রয়োগ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা নিয়েও খামারিদের ধারণা দেওয়া হয়। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব।
এছাড়া দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা মৎস্যখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি ও খামারীদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

