AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুর শিল্পকলা একাডেমির এডহক কমিটি গঠন, আহ্বায়ক মাহমুদ আশিক কবির-সদস্য সচিব ডা. রায়হান ইসলাম শোভন



মুকসুদপুর শিল্পকলা একাডেমির এডহক কমিটি গঠন, আহ্বায়ক মাহমুদ আশিক কবির-সদস্য সচিব ডা. রায়হান ইসলাম শোভন

মুকসুদপুরে সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে উপজেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৭ এপ্রিল ২০২১ তারিখে অনুষ্ঠিত ১২০তম সভায় গৃহীত উপজেলা শিল্পকলা একাডেমির গঠনতন্ত্রের ধারা ৬-এর উপধারা (চ) অনুযায়ী পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে ৭ মে মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির ৫ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরকে আহ্বায়ক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মশিউর রহমান মিন্টু, মাহফুজ হাসান ও শরীফুল ইসলাম রোমান।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে মুকসুদপুরে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে প্রত্যাশা ছিল, নতুন এই কমিটি তা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। নাটক, সংগীত, আবৃত্তি, চিত্রকলা ও লোকজ সংস্কৃতির বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণেরও আশা করছেন সংস্কৃতিপ্রেমীরা।

স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা জানান, শিল্প-সংস্কৃতির বিকাশ একটি সমাজকে মানবিক ও সৃজনশীল করে তোলে। নবগঠিত এডহক কমিটি শিল্পীদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!