AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন



গলাচিপায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, গলাচিপা রেঞ্জ ও উপকূলীয় বন বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করাও জরুরি।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, সরকারের ঘোষিত কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি করা হবে। গলাচিপাতেও এ কর্মসূচির ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!