AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুঠিয়ার পুকুরে বিষ ভেসে উঠল ২০ লক্ষ টাকার মাছ প্রশাসনের হস্তক্ষেপ দাবি


Ekushey Sangbad
পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী
০৭:৪০ পিএম, ৯ মে, ২০২৬

পুঠিয়ার পুকুরে বিষ ভেসে উঠল ২০ লক্ষ টাকার মাছ প্রশাসনের হস্তক্ষেপ দাবি

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামে রাতের অন্ধকারে বিষ ঢেলে দুই পুকুরের প্রায় ২০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাটোরের কাফুরিয়া ইউনিয়ন এলাকার বাসিন্দা শাখাওয়াত দীর্ঘদিন ধরে ঝলমলিয়া গ্রামে টেন্ডার নিয়ে দুটি পুকুরে মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার সকালে পুকুরপাড়ে গিয়ে তিনি দেখেন, পানির উপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। অভিযোগ, রাতের কোনও এক সময়ে দুষ্কৃতীরা পুকুরে বিষ প্রয়োগ করে।

চোখে-মুখে হতাশার ছাপ নিয়ে শাখাওয়াত বলেন, ঋণ করে মাছের ব্যবসা শুরু করেছিলাম। এক রাতেই সব শেষ হয়ে গেল। এই ক্ষতি পুষিয়ে ওঠার কোনও উপায় এখন আমার সামনে নেই। আমি সুষ্ঠু তদন্ত চাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। আবুল কালাম আজাদ বলেন, এটি শুধু একজন মাছচাষির ক্ষতি নয়, গ্রামের অর্থনীতিরও বড় ধাক্কা। পুকুরই ছিল তাঁর আয়ের একমাত্র ভরসা। পরিকল্পিতভাবে এই ক্ষতি করা হয়েছে বলে মনে হচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা।

স্থানীয়দের একাংশের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় পুকুর নিয়ে বিরোধ ও চাঁদাবাজির ঘটনাও বেড়েছে। ফলে এই ঘটনার পিছনে পূর্বশত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

যদিও এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। এ বিষয়ে ফরিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এক রাতের বিষে ভেসে উঠেছে শুধু মাছ নয়, ডুবে গিয়েছে এক প্রান্তিক উদ্যোক্তার বহু দিনের স্বপ্নও।

এস আই সোহেল রানা জানান,  এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বিষয়টা তদন্ত চলছে । 
পুঠিয়া থানা অফিসার ( ইনচার্জ)  ফরিদুল ইসলাম  জানান, বিষয়টা আমরা অবগত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে  

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!