AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“খেলোয়াড় নির্ধারণ সম্পন্ন”


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:৩২ পিএম, ৮ মে, ২০২৬

“খেলোয়াড় নির্ধারণ সম্পন্ন”

‘লিজেন্ডরা ফিরছে মাঠে’ গৌরবের গল্প ছড়াক নতুন প্রভাতে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়ন লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১ এর খেলোয়াড় নির্ধারণ লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের আহ্বায়ক আব্দুল জুব্বার সুজনের সভাপতিত্বে এবং আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ছালে আহমেদ, উপজেলা বিএনপির সদস্য আরিফুর রহমান, মো. শাওন আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী চারটি দল হলো
লিজেন্ডস অব ফরেস্ট নলকুড়া,
লিজেন্ডস অব রাবার গার্ডেন নলকুড়া,
লিজেন্ডস অব সীমান্ত নলকুড়া,
লিজেন্ডস অব এলিফ্যান্ট নলকুড়া।

চারটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। আগামী ঈদুল আজহার দ্বিতীয় ও তৃতীয় দিনে রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং পাতারমোড় মাঠে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!