AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন



উজিরপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন

বরিশালের উজিরপুর উপজেলা-এ নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাইদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, ডা. মোঃ নাজমুল হোসেন, ডা. স্বপ্নীল আবদুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিরা পারভিন, উজিরপুর উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, উপজেলা হেলথ ইন্সপেক্টর আব্দুল লতিফ মোল্লা, উপজেলা হেলথ টেকনিশিয়ান মোঃ অহেদুল ইসলাম এবং শরিফুল ইসলাম বাবু।

বক্তারা বলেন, হামকে নিরীহ বা দুর্বল রোগ মনে করার কোনো সুযোগ নেই। হাম আক্রান্ত হলে শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। হাম রোগের লক্ষণের মধ্যে প্রথম তিন দিন তীব্র জ্বর থাকে এবং পরবর্তী তিন দিনে সারা শরীরে ফুসকুড়ি দেখা দেয়।

তারা আরও জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়া যাবে এবং প্রতিটি টিকার মধ্যে কমপক্ষে ২৮ দিনের ব্যবধান রাখতে হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল শুরু হওয়া হাম টিকাদান কর্মসূচির আওতায় উজিরপুর উপজেলায় এখন পর্যন্ত ২৫ হাজার ৩০৩ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৯৯ শতাংশ। এ টিকাদান কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলবে। তবে সরকার চাইলে কর্মসূচির মেয়াদ আগামী ২০ মে পর্যন্ত বাড়াতে পারে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!