নারায়ণগঞ্জের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে দুই অনলাইন জুয়ারীকে আটক করে র্যাব-১১।
আটকরা হলেন,কাশারীখোলা এলাকার ভাড়াটিয়া, এবং কুমিল্লা,দেবিদ্ধার,কালামুড়িয়া এলাকার আবুল হোসেন এর ছেলে ১/মোঃ আবুল হাসান (২৯), এবং তার সহযোগী নারায়ণগঞ্জ সদর সৈয়দপুর আমতলা এলাকার মৃত ইসমাইল হোসেন এর ছেলে ২/মোঃ সাকিব হোসেন (২৩)।
৫মে (মঙ্গলবার) দুপুরে র্যাব-১১ এর উপ-পরিচালক কোম্পানি কমান্ডার মোঃ আব্দুর রশীদের সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার দৌরাত্য বৃদ্ধি পাওয়াতে। চুরি , ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ডের দৌরাতে বৃদ্ধি পায়।যা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তাঁরই পরিপ্রেক্ষিতে সকাল ১০.৫০ মিনিটে নারায়ণগঞ্জের শহীদ মিনার চত্বরে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট মোঃ আবুল হাসান এবং তার সহযোগী মোঃ সাকিব হোসেন কে আটক করে।
আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনআনুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

