AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সকালের মধ্যে ৮ বিভাগে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:৫৯ পিএম, ৪ মে, ২০২৬

সকালের মধ্যে ৮ বিভাগে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই  বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। এ ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার মধ্যে দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

সোমবার (৪ মে) রাতে কালবৈশাখীর সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া দফতর।

এতে বলা হয়, সোমবার রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকার ওপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এদিকে রাতে দেয়া আবহাওয়ার নিয়মিত বার্তায় জানানো হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় অর্থাৎ ৫ ও ৬ মে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ কিছু কিছু জায়গায় অর্থাৎ ৫০  শতাংশ এবং রংপুর, রাজশাহী, বরিশাল বিভাগের ২৫ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। 

এ সময় মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে একই সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!