AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বালিয়াকান্দিতে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আনছার বিশ্বাস গ্রেপ্তার



বালিয়াকান্দিতে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আনছার বিশ্বাস গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মো. আনছার বিশ্বাস (৪১) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার মো. আনছার বিশ্বাস উপজেলার আলোকদিয়া গ্রামের মো. মোজাম বিশ্বাসের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় সোমবার (০৪ মে) সকালে বালিয়াকান্দি উপজেলাধীন আলোকদিয়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল পরিদর্শক মো. রাসেল আলী’র নেতৃত্বে অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে আসামি মো. আনছার বিশ্বাসের বসতঘর ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে আদা কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উপপরিদর্শক মো. নাসিরউদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান গ্রেপ্তারকৃত মো. আনছার বিশ্বাস এলাকায় কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানা গেছে।

 

 

একুশে সংবাদ/ওজি

 

Link copied!