AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্যায় মদন পৌরসভায় শিং মাছের ফিশারিতে ব্যাপক ক্ষয়ক্ষতি



বন্যায় মদন পৌরসভায় শিং মাছের ফিশারিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

নেত্রকোনার মদন উপজেলায় সাম্প্রতিক বন্যা ও টানা অতিবৃষ্টির কারণে মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে শিং মাছের ফিশারিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে স্থানীয় মৎস্যচাষিদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চারজন মৎস্যচাষি প্রায় ৭০ শতাংশ আয়তনের একটি পুকুরে যৌথভাবে শিং মাছের চাষ করছিলেন। তবে হঠাৎ বন্যার পানি ও অতিবৃষ্টির কারণে পুকুর তলিয়ে গিয়ে অধিকাংশ মাছ ভেসে যায়। এতে চাষিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন—মদন মাঝপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আজিজুল হক, একই গ্রামের বজরুল, হান্নান মিয়া ও হাইয়ুল।

ভুক্তভোগী আজিজুল হক জানান, “আমি মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। টানা বৃষ্টি ও বন্যার পানিতে পুকুর ডুবে গিয়ে প্রায় সব মাছ ভেসে গেছে। এতে আমি প্রায় নিঃস্ব হয়ে পড়েছি। পরিবার-পরিজন নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি।”

তিনি আরও জানান, ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হতে পারে। এ অবস্থায় তিনি রোববার উপজেলা প্রশাসনের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন।

অন্য ক্ষতিগ্রস্ত চাষিরাও দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন, যাতে তারা আবার নতুন করে মাছ চাষ শুরু করতে পারেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ বলেন, “বন্যা ও অতিবৃষ্টিতে ফসল ও ফিশারির ক্ষতির খবর পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য অফিস থেকে লোক পাঠানো হবে। তদন্ত শেষে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য প্রয়োজনীয় সুপারিশ করা হবে।”

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!