AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
বাজেট ২০২৬-২৭:

মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৬ পিএম, ১১ জুন, ২০২৬

মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য সরকারের

২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রস্তাবিত বাজেটে মূল্যস্থিতি নিশ্চিত করাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি আগামী অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা পুনরুদ্ধার এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে আনা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

সরকারের মতে, দেশীয় অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় একটি সমন্বিত সামষ্টিক অর্থনৈতিক কৌশল গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের বাজেট প্রণয়নে স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান বৃদ্ধি এবং ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট বক্তব্যে আশা প্রকাশ করা হয়েছে, চলমান অর্থনৈতিক সংস্কার এবং গৃহীত নীতিগত পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যে আরও এগিয়ে যাবে।

এছাড়া অর্থনীতির গণতন্ত্রীকরণের মাধ্যমে দেশের জনমিতিক সুবিধা (Demographic Dividend) এবং দীর্ঘায়ুজনিত সুবিধা (Longevity Dividend) কাজে লাগানোর পাশাপাশি গণতান্ত্রিক বিকাশের সুফলও অর্জিত হবে বলে সরকার আশাবাদ ব্যক্ত করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!