মাদারীপুরে পিকআপভ্যান চাপায় ইজিবাইকের এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের তিন যাত্রী।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের তাঁতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামিম মুন্সি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি গ্রামের কাশেম মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে যাত্রী নিয়ে রাজৈর কবিরাজপুর থেকে টেকেরহাট যাচ্ছিল একটি ইজিবাইক। সড়কের তাঁতিকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ওই ইজিবাইককে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ইজিবাইকের চালকসহ চার যাত্রীকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সেখানে চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সিকে মৃত ঘোষণা করেন। পরে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে মাদারীপুরের রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে চাপা দেয়া পিকআপভ্যানটি। এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

