AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৫ পিএম, ১১ জুন, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেট দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩ দশমিক ৭ শতাংশ, যা চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (১১ জুন ) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আগামী অর্থবছরের আয়-ব্যয়ের এই পরিকল্পনা তুলে ধরেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরে উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিতে উন্নয়ন ব্যয় বাড়ানো এবং পরিচালন ব্যয় তুলনামূলকভাবে কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৩ লাখ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। সব মিলিয়ে মোট উন্নয়ন ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা।

অন্যদিকে পরিচালন ব্যয়সহ অন্যান্য খাতে ব্যয়ের জন্য ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ ধীরে ধীরে বাড়ানোর নীতি অনুসরণ করছে সরকার। সেই ধারাবাহিকতায় আগামী অর্থবছরে মোট বাজেটের ৩৩ দশমিক ৭০ শতাংশ উন্নয়ন ব্যয়ে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ হার ছিল ২৭ দশমিক ২৭ শতাংশ।

সরকার পরিচালন ব্যয়ের অনুপাত কমানোর উদ্যোগও নিয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে মোট ব্যয়ের ৭২ দশমিক ৭৩ শতাংশ পরিচালন খাতে বরাদ্দ থাকলেও, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তা কমিয়ে ৬৬ দশমিক ৩০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে।

সরকারের মতে, উন্নয়ন ব্যয়ে অধিক গুরুত্ব দেওয়ার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব হবে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!