AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ১৮ জন শিক্ষক- কর্মচারিকে বিদায় সংবর্ধনা



শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত ১৮ জন শিক্ষক- কর্মচারিকে বিদায় সংবর্ধনা

মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে আজ বৃহস্পতিবার ১৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারিকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নির্মল কুমার সাহা।

বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ কেএএম মোঃ আসাদুজ্জামান, অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবু জাফর, মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, উদ্ভিদবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক অচিন্ত্য কুমার কুণ্ডু, প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক শংকর কুমার ভৌমিক, ডিইউএম হারুণ অর-রশিদ, বাংলা বিভাগের প্রভাষক শামিমা সুলতানা,  ইংরেজি বিভাগের প্রভাষক অপূর্ব মিত্র, অবসরপ্রাপ্ত প্রধান হিসাব রক্ষক মিজানুর রহমান,  বিদায়ী কর্মচারী গোলাম মোস্তফা প্রমুখ।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত  উপাধ্যক্ষ, ৪ জন সহকারী অধ্যাপক, ৩ জন প্রভাষক, একজন প্রদর্শক ও ৯ জন কর্মকর্তা-কর্মচারীকে বিদায় জানানো হয়। 
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট, স্মারকসহ বিভিন্ন ধরনের উপহার তুলে দেওয়া হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!