মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গলের চৌমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পৃথক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীমঙ্গল চৌমুহনায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন হোটেল শ্রমিক, নির্মাণ ও বাবুর্চি শ্রমিক সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোঃ মোছব্বির আলী মাসুদ।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

