AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
০১:১৪ পিএম, ২৮ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সরকারী খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সংঙ্গে নিয়ে (মঙ্গলবার) ২৮ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

সকালে জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা শুরু করে আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহীন উদ্দিন এর সভাপতিত্বে এবং লিগ্যাল এইড অফিসার দিলরুবা ইয়াছমিন এর পরিচালনায় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালে উদ্বোধন ঘোষণা করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রনালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবি উল্যা বিশেষ অতিথি ছিলেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) আবদুল্লা আল মামুন, জেলা ও দায়রা (জজ ল্যান্ড সার্ভে), পুলিশ সুপার মো: আবু তারেক, সিভিল সার্জন ডা: আবু হাসান শাহীন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড মনিরুল ইসলাম হাও, জর্জ কোটের পিপি আহমেদ ফেরদৌস মানিক প্রমুখ।

বক্তারা বলেন, বিনা টাকায় সরকারি সেবার প্রতি দরিদ্র ও অসহায় বিচারার্থীদের আস্থা বাড়ছে, তবে রাষ্ট্রের এ সংস্থাকে আরও কার্যকরী হওয়া দরকার বলে তাঁরা মনে করেন। সভাপতির বক্তব্যে লক্ষ্মীপুর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন বলেন, অসহায় দরিদ্র মানুষের আইনগত অধিকার রক্ষার জন্য এবং তাদের ন্যায়বিচার নিশ্চিতকরনে লিগ্যাল এইড খুবই চমৎকার ভূমিকা পালন করে থাকে। তবে এর পরিধি আরও বিস্তৃত করা উচিত।

তাহলে অসহায় দরিদ্র এবং প্রান্তিক মানুষ সহজেই বিনামূল্যে আইনী সেবা পাবে এবং তাদের আইনগত অধিকার নিশ্চিত হবে। জেলায় লিগ্যাল এইডের কার্যক্রমকে আরও বেগবান করতে তিনি প্যানেলভুক্ত আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!