AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাইবান্ধায় কিশোরীর রহস্যজনক মৃত্যু


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
১১:০৯ এএম, ২৫ এপ্রিল, ২০২৬

গাইবান্ধায় কিশোরীর রহস্যজনক মৃত্যু

গাইবান্ধায় মোনালিসা আক্তার (১৫) নামের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানান, নিহত মোনালিসা আক্তার ওই এলাকার হান্নান মিয়ার মেয়ে। তিনি স্থানীয় এনএইচ মর্ডান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার একই এলাকার গোলাপ মিয়ার ছেলে শ্রাবনের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে মোনালিসা বাড়ি থেকে চলে যান। পরে পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়। এরপর তাকে পাশ্ববর্তী বড় বোনের বাড়িতে রাখা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসককে ডাকা হয়। স্যালাইন দেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!