AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় মাটি কাটায় জরিমানা, ৩ ব্যাটারি জব্দ



মান্দায় মাটি কাটায় জরিমানা, ৩ ব্যাটারি জব্দ

নওগাঁর মান্দায় ফসলি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটরের (ভেকু) তিনটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা গ্রামে এই অভিযান চালানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, এলেঙ্গা গ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে উপজেলা প্রশাসন। ঘটনার সত্যতা পেয়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী জমির মালিক আয়েন উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাবিল নওরোজ বৈশাখ।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, “পরিবেশ রক্ষা ও আবাদি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত ব্যাটারিগুলো বর্তমানে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!