AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামপুরে বাজারের সেডঘর নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪



ইসলামপুরে বাজারের সেডঘর নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ৪

জামালপুরের ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে সেড ঘর নির্মানকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৪জন আহত হয়েছে। আহতরা ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, মলমগঞ্জ বাজারের ১৭৪৫ নম্বর দাগে খাস খতিয়ানভুক্ত জমির ওপর দীর্ঘদিন ধরে প্রায় ৪০টি দোকান পরিচালিত হয়ে আসছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রভাতী প্রকল্পের আওতায় প্রায় ৬৩ লাখ ২৭ হাজার ৫৯০ টাকা ব্যয়ে বাজার উন্নয়ন কাজ শুরু হয়। খাস জমির মধ্যে আম্বিয়া বেগম নামে এক বিধবা নারীর জমি রয়েছে দাবি করায় কাজ বন্ধ হয়ে যায়। বুধবার ভুমি অফিসের তহসিলদার ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে জমির পরিমাপ শুরু হয়। 

এ সময় ভাতিজা আতিকুর রহমান আম্বিয়া বেগমের দাবীকৃত জমি বুঝিয়ে দিতে বলেন। উপস্থিতি সকলে খাস জমিতে ব্যক্তি মালিকানা জমি কেমনে হয় বললে কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ধ্যায় দু পক্ষে সংঘর্ষ বাঁধে। এতে মোজাআটা গ্রামের আঃ রশিদের পুত্র মোবারক হোসেন(৪৫),গেল্লা শেখের পুত্র ছাবিল শেখ,সোনাউল্লাহ পুত্র সাধু মিয়া ও পাথর্শী গ্রামের মোর্শেদ আলমের পুত্র পারভেজ আলী আহত হয়।

স্থানীয়রা আহতের দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। মলমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি সামছুল হক প্রধান বলেন, আম্বিয়া নামে এক মহিলাকে দোকানি সাজিয়ে খাস জমি দাবী করে দীর্ঘদিন থেকে উন্নয়ন কাজ বাঁধা প্রদান করে আসছে একটি মহল। আমরা এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী বলেন- দু’পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!