AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারগঞ্জে পুষ্টি সপ্তাহ উদ্বোধন


Ekushey Sangbad
সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর
০৫:৩৬ পিএম, ২৩ এপ্রিল, ২০২৬

মাদারগঞ্জে পুষ্টি সপ্তাহ উদ্বোধন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা ফারজানা ইয়াসমিন এবং সাংবাদিক খাদেমুল ইসলাম আবিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সালেহ মেহেদী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ. কে. এম. গোলাম কিবরিয়া, সাংবাদিকবৃন্দ, নার্স ও হাসপাতালের অন্যান্য স্টাফরা। আলোচনা সভায় বক্তারা জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টির গুরুত্ব তুলে ধরেন এবং সুষম খাদ্য গ্রহণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!