AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুষ্টি সচেতনতায় মোংলায় বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী আয়োজন



পুষ্টি সচেতনতায় মোংলায় বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী আয়োজন

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাগেরহাটের মোংলায় আজ (২৩ এপ্রিল) বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। “সুস্থ জাতি গঠনে পুষ্টির গুরুত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী সভা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি শারমিন আক্তার সুমী।
প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার সুমী বলেন, “সুস্থ ও মেধাবী জাতি গঠনে সুষম ও পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে সকলকে একযোগে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাস এবং উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা। তারা বলেন, অপুষ্টি দূরীকরণে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সদস্য সচিব ডা. মো. শাহীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা। সভায় বক্তারা পুষ্টিকর খাদ্য গ্রহণ, শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন এবং অপুষ্টি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোংলায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে। আয়োজনে ছিল জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোংলা, বাগেরহাট।

 

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!