এসএসসি ২০২৬ ও সমমানের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদশর্ন করলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
২১ এপ্রিল মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি ও সমমানের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ।
পরিদর্শনকালে তিনি কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। কেন্দ্রগুলো সিসিটিভি পর্যবেক্ষণের আওতায় রয়েছে কিনা, সেগুলো সঠিকভাবে কার্যকর আছে কিনা, মেডিকেল টিম প্রস্তুত আছে কিনা, কেন্দ্র ও কেন্দ্র সংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে তিনি খোঁজ নেন।
আজকের পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীদের মধ্যে এসএসসি থেকে ১০,২১৩ জন, দাখিল (মাদ্রাসা) থেকে ১,২৪০ জন এবং এসএসসি (ভোকেশনাল) থেকে ১,২০৯ জন উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

