AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘের তাড়ায় লোকালয়ে, পরে সুন্দরবনে ফিরল চিত্রা হরিণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বাগেরহাট
০৪:২১ পিএম, ১৯ এপ্রিল, ২০২৬

বাঘের তাড়ায় লোকালয়ে, পরে সুন্দরবনে ফিরল চিত্রা হরিণ

বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন খুড়িয়াখালী গ্রামে বাঘের তাড়া খেয়ে একটি চিত্রা হরিণ লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। পরে বন বিভাগের সহায়তায় হরিণটিকে উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে  থেকে নদী সাঁতরে হরিণটি খুড়িয়াখালী গ্রামের জামাল মিরের বাড়িতে ঢুকে পড়ে। হঠাৎ করে লোকালয়ে হরিণটির উপস্থিতিতে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়।

খবর পেয়ে বনবিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এবং স্থানীয় গ্রামবাসীরা যৌথভাবে অভিযান চালিয়ে হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকারীদের ধারণা, বাঘের তাড়া খেয়েই হরিণটি প্রাণ বাঁচাতে লোকালয়ে চলে আসে।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, “ভেজা অবস্থায় হরিণটি বাড়ির ভেতরে আশ্রয় নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সেটিকে নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।”

এ বিষয়ে শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান বলেন, “উদ্ধার হওয়া স্ত্রী হরিণটির ওজন প্রায় ২৫ কেজি। বাঘের তাড়া খেয়ে অথবা দলছুট হয়ে এটি লোকালয়ে চলে আসতে পারে। সকাল ১০টার দিকে হরিণটিকে বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।”

তিনি আরও জানান, “হরিণ খুবই ভীতু প্রাণী। হঠাৎ ভয় পেলে অনেক সময় হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে। তবে প্রশিক্ষিত উদ্ধারকারী দলের কারণে হরিণটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

স্থানীয়দের মতে, সুন্দরবনের বন্যপ্রাণী মাঝে মধ্যে লোকালয়ে চলে আসলেও এ ধরনের ঘটনা তুলনামূলক বিরল। বন বিভাগের তৎপরতায় হরিণটি পুনরায় প্রাকৃতিক আবাসস্থলে ফিরে যেতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!