AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভার-আশুলিয়ায় অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ৭


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০২:০৬ পিএম, ১৯ এপ্রিল, ২০২৬

সাভার-আশুলিয়ায় অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার  ৭

ঢাকার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ সাতজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবির ঢাকা জেলা (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

পুলিশ জানায়, শনিবার বিকেলে সাভার মডেল থানার বক্তারপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে শাহীন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

একই দিন সাভারের আক্রান এলাকায় আরেকটি অভিযানে আলীম মোল্লা (৩৮) ও আকাশ (২০) নামে দুজনকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এছাড়া রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে জসিম তালুকদার (৩৮), রেজাউল করিম (২৪), আকবর হোসেন (৩২) ও নাজমুল হক (২৫) নামে চারজনকে ৭০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হেরোইনের ওজন প্রায় ৭০ গ্রাম, যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!