AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ



জুড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুরের  সভাপতিত্বে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম,  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুবেল আহমেদ প্রমুখ।

 

একুশে সংবাদ/ওজি 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!