AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ



বড়াইগ্রামে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন শরীফ বিতরণ

নাটোরের বড়াইগ্রামে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কুরআন শরীফ বিতরণ এবং নিয়মিত রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে বনপাড়া পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর এবং মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল-আরাফাত শান্ত।

মানব কল্যাণ ফাউন্ডেশনের বড়াইগ্রাম শাখার সভাপতি সালমান শাহ শিমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাহসিনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালিয়া শাখার সভাপতি মো. শাহারিয়ার হোসেন আশিক, বাগাতিপাড়া শাখার সভাপতি মো. সৌরভ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে বলেন, ধর্মীয় ও মানবকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। তারা মানব কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মোট ৬০টি পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। একই সঙ্গে মানব কল্যাণ ফাউন্ডেশনের নিয়মিত রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!