AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন



জামালপুরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, গাছ কেটে ফেলা, গৃহবধূকে মারধর এবং সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ তুলে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

বুধবার (২২ জুলাই) বিকেলে শহরের দয়াময়ী এলাকায় একটি অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের চরগজারিয়া গ্রামের বাসিন্দা আজাহার আলী ও তাঁর স্ত্রী আকলিমা বেগম লিখিত বক্তব্যে জানান, তারা বৈধভাবে জমি ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেন এবং পরিবারের নিরাপত্তার জন্য প্রায় ৯০ ফুট দীর্ঘ ও ৭ ফুট উঁচু ইটের সীমানা প্রাচীর নির্মাণ করেন।

তাদের অভিযোগ, বসবাস শুরু করার পর থেকেই প্রতিবেশী মো. ওমর আলী, মো. জসিম উদ্দিন, মো. ওয়াহিম উদ্দিন, মো. শান্ত মিয়াসহ কয়েকজন তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ভিটাছাড়া ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন। পরে স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসে ভুক্তভোগীদের শান্তিপূর্ণভাবে বসবাসের পক্ষে সিদ্ধান্ত হলেও অভিযুক্তরা তা মানেননি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা বসতঘরে তালা ঝুলিয়ে দেন এবং বাড়ির আঙিনার প্রায় ১৫টি গাছ কেটে ফেলেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে পরিবারটিকে উদ্ধার করে। তবে পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা আবারও বাড়িতে প্রবেশ করে আকলিমা বেগমকে মারধর, লাঞ্ছিত ও তাঁর কাপড় ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে।

ভুক্তভোগীদের দাবি, গত ২০ জুলাই রাতে অভিযুক্তরা সশস্ত্র অবস্থায় তাদের জমিতে প্রবেশ করে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৯০ ফুট দীর্ঘ ও ৭ ফুট উঁচু সীমানা প্রাচীর সম্পূর্ণ ভেঙে ফেলেন।

সংবাদ সম্মেলনে আকলিমা বেগম বলেন, “চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি নিয়ে জামালপুর আদালতে লিখিত অভিযোগ করেছি। আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

তিনি আরও জানান, গত বছরের ১২ ফেব্রুয়ারি দলিল নং-৩৯৩৮ অনুযায়ী চরগজারিয়া মৌজার বিআরএস ৮৬৩ ও ৭৬৪ খতিয়ানের ৩৭৫৮ ও ৩৭৫৯ দাগে মোট ৫ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে জমিটি সরকারি নিয়মে নামজারি (খতিয়ান নং-২৫-১৪৫৫) সম্পন্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!