অভিনয়ে ব্যস্ততা তো লেগেই থাকে। বছরজুড়েই নাটক আসে তার। কিন্তু এত ব্যস্ততার ভিড়ে নিজেকে সময় দিতেও ভুল করেন না কেয়া পায়েল।
ফুরসৎ পেলেই ঘুরতে যান নানা দেশে। এই যেমন কিছুদিন আগে ঘুরে এসেছেন পর্যটনের দেশ মালদ্বীপ।
নীলাভ স্বচ্ছল জলের দেশে রোমাঞ্চকর ভ্রমণ সেরেছেন পায়েল। তারই টুকরো কিছু মুহূর্ত দিয়ে একটি ভিডিও বানিয়েছেন অভিনেত্রী।
আর আজ তা শেয়ার করেছেন ফেসবুকে। ভিডিওতে দেখা যাচ্ছে, কখনো বিশুদ্ধ বাতাস উপভোগ করছেন, কখনো সৈকতে ছুটে বেড়াচ্ছেন তো কখনো প্যারাসেইলিং করছেন তিনি। আবার সমুদ্রের ভেতরে স্কুবা ডাইভিংও করেছেন অভিনেত্রী।
রোমাঞ্চকর এ ভ্রমণে জীবনের স্মরণীয় কিছু স্মৃতি সঞ্চয় করে নিয়েছেন কেয়া পায়েল। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’
কেয়া পায়েলের এ মন্তব্যের সঙ্গে অনেকেই একাত্ম হয়েছেন। তবে কেউ কেউ আবার বিপরীত মন্তব্য করে বলছেন, এরকম ইচ্ছেপূরণের জন্য আর্থিক স্বচ্ছলতাও আবশ্যিক।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

