AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্দোলনকারীদের খাবার পৌঁছে দিলেন মানুষ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:২৪ পিএম, ২২ জুলাই, ২০২৬

আন্দোলনকারীদের খাবার পৌঁছে দিলেন মানুষ

রাজধানী দিল্লিতে গত সোমবার তরুণ বিক্ষোভকারীরা দিল্লির পার্লামেন্ট অভিমুখে মার্চ করেন।

আর তখন তাদের পাশে এসে দাঁড়ান তাদের বয়োজ্যেষ্ঠরা। তারা নিয়ে আসেন বিভিন্ন খাবার। অনেকে আনেন বিরিয়ানি, কেউ আনেন বার্গার। আবার কেউ কেউ বিক্ষোভকারীদের দেন রুটি ও সবজি।

গুরিন্দর সিং নামে পাঞ্জাবের ৫৬ বছর বয়সী এক স্বেচ্ছাসেবক জন্তর মন্তরে বিক্ষোভকারীদের রুটি ও সবজি দিয়েছেন। তিনি বলেছেন, “তারা আমার সন্তানের মতো। আমরা এখানে এসেছি এটি নিশ্চিত করতে যে তারা যেন অসুস্থ হয়ে না পড়ে। সামনে অনেক পথ বাকি।”

এরআগে ওইদিন দিনের শুরুতে এক নারী প্যাকেটভর্তি বার্গার এবং ফ্লাক্সে করে চা নিয়ে এসেছিলেন।

এক বিক্ষোভকারী সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে বলেছেন, “গতকাল (রোববার) রাতে কোনো ইন্টারনেট ছিল না। আমরা খাবার অর্ডার করতে পারছিলাম না।

যেহেতু আমরা হামলার ভয়ে ছিলাম তাই আমাদের অনেকেই ভয়ে বাইরে যেতে পারেননি। কিন্তু আজ (সোমবার) সকাল থেকে অনেক বয়োজ্যেষ্ঠরা আমাদের জন্য খাবার নিয়ে আসছেন।”

এছাড়া অনেক মধ্য ও বৃদ্ধ মানুষ কার্টুন ভর্তি পানির বোতল নিয়েও দাঁড়িয়ে ছিলেন। যারাই বিক্ষোভস্থল জন্তর মন্তরের দিকে যাচ্ছিলেন তাদের সবার হাতে একটি করে পানির বোতল তুলে দিচ্ছিলেন তারা।

ঋতু নামে এক নারী দ্য প্রিন্টকে বলেছেন, “অনেক তরুণ বিক্ষোভে অংশ নিচ্ছে। আর আবহাওয়াও খুব গরম। আমরা চাই তারা যেন ফিট থাকে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!