AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক শর্তে অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৪৬ পিএম, ২২ জুলাই, ২০২৬

এক শর্তে অনশন ভাঙতে রাজি সোনম ওয়াংচুক

ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় তরুণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেয়া হবে না-সরকার এই মর্মে নিশ্চয়তা দিলে অনশন ভাঙবেন বলে জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।

এমন কোনও নিশ্চয়তা পাওয়া না গেলে অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যেতে বাধ্য হবেন বলে জোর দিয়ে উল্লেখ করেছেন তিনি। খবর এনডিটিভির।

কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের কাছে পাঠানো এক চিঠিতে বলেন ওয়াংচুক বলেন, ‘আমি সরকারের কাছে সসম্মানে একটি নিশ্চয়তা চাইছি।

এই আন্দোলনে অংশ নেয়ার কারণে কোনও তরুণ আন্দোলনকারীকে যেন শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনি ব্যবস্থার মুখোমুখি হতে না হয়।’
ওয়াংচুক আরও বলেন, প্রতিবাদীরা কেবল একটি ন্যায়সংগত ও জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থার পক্ষেই সোচ্চার হয়েছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টির (সিজেপি) অংশ হিসেবে তিন সপ্তাহ অনশন চালিয়ে যাওয়ার পর গত শনিবার (১৮ জুলাই) পুলিশ জোরপূর্বক তাকে আন্দোলনস্থল থেকে হাসপাতালে স্থানান্তর করেন।

তবে তিনি অনশন ভাঙতে অস্বীকৃতি জানান। গুরুগ্রামের বেসরকারি মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ওয়াংচুকের অনশনের ২৫তম দিন চলছে।

সরকারের উদ্দেশে লেখা চিঠিতে মেদান্ত হাসপাতালে তার সঙ্গে সাক্ষাতের জন্য নাড্ডা ও সিংকে ধন্যবাদ জানান এই সমাজকর্মী। তিনি উল্লেখ করেন, মন্ত্রীরা ওই সাক্ষাতের সময় তাকে আশ্বস্ত করেছেন যে, প্রশ্নফাঁসের ঘটনার পর আত্মহত্যায় বাধ্য হওয়া পরীক্ষার্থীদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে।

পাশাপাশি এই ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদে প্রশ্নফাঁস ইস্যুটি নিয়ে আলোচনা করবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও মন্ত্রীদের জানিয়েছেন তিনি।

ওয়াংচুক জোর দিয়ে বলেন, পুলিশের বলপ্রয়োগ সত্ত্বেও সিজেপির সোমবারের (২১ জুলাই) কর্মসূচি ‘অত্যন্ত শান্তিপূর্ণ’ ছিল। তিনি জানান, গত কয়েক ঘণ্টায় প্রায় ৬৫ জন সংসদ সদস্য তাকে অনশন ভাঙতে অনুরোধ জানিয়েছেন।

তিনিও নিজের শিক্ষাক্ষেত্রে ফিরে যেতে চান। কিন্তু এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা তরুণদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তা করা সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!