মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ পরিবেশনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দিনব্যাপী আয়োজনে বৈশাখী গান, নৃত্য ও লোকজ পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা উৎসবমুখর হয়ে ওঠে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

