AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন



উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজিরপুর আলহাজ্ব বি.এন. খান ডিগ্রি কলেজ মাঠে স্থাপিত বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি, লোকজ গান, নৃত্য ও পরিবেশনার মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কফিল বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদ হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রহমতুল্লাহ বারী, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হাসান রুমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিরা পারভিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রোকনুজ্জামান টুলু, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিয়াজ মিয়া, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুজ্জো আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!