AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরভদ্রাসনে উৎসাহ-উদ্দীপনায় পালিত বাংলা নববর্ষ ১৪৩৩



চরভদ্রাসনে উৎসাহ-উদ্দীপনায় পালিত বাংলা নববর্ষ ১৪৩৩

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পুরাতন বছরের সকল গ্লানি, দুঃখ-কষ্ট ও জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন আশায় উদ্ভাসিত হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

সকালে সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙিন ফুল, নববর্ষের শুভেচ্ছা সম্বলিত প্ল্যাকার্ড এবং গ্রামীণ লোকজ সংস্কৃতির বিভিন্ন উপকরণ। বৈশাখী সাজে সজ্জিত হয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা আনন্দঘন পরিবেশে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অতিথিদের পান্তা-ইলিশসহ বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা লোকসংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সার্বিকভাবে, প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে চরভদ্রাসনবাসী বরণ করে নেয় বাংলা নববর্ষের নতুন সূচনা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!