AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
১২:৪৪ পিএম, ১৪ এপ্রিল, ২০২৬

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে টাঙ্গাইলে পৌঁছান প্রধানমন্ত্রী।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন প্রণোদনা, ভর্তুকি ও সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে কৃষকদের একটি ডিজিটাল ডাটাবেইস তৈরির মাধ্যমে কৃষি খাতকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা রয়েছে।

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে প্রাক-পাইলটিং হিসেবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এতে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক অন্তর্ভুক্ত থাকবেন। এই কার্ডের মাধ্যমে তারা বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন।

সরকারের মতে, ‘কৃষক কার্ড’ চালুর মধ্য দিয়ে কৃষি খাতে আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে অগ্রগতি হচ্ছে। এর আগে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে বলে জানানো হয়।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!