AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরের বামরাইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জালিছ সরদারের



উজিরপুরের বামরাইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা জালিছ সরদারের

বরিশালের উজিরপুর উপজেলার ৭ নম্বর বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ জালিছ সরদার।

শনিবার (১১ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন। তিনি বর্তমানে বামরাইল ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা দক্ষিণ জিয়ামঞ্চের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জালিছ সরদার জানান, ২০২৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি একাধিক রাজনৈতিক মামলার আসামি হন এবং কারাবরণ করেন। পরবর্তীতে একই বছরের ৬ আগস্ট বিশেষ বিবেচনায় তিনি মুক্তি পান।

তিনি অভিযোগ করেন, বিগত ১৬ বছরে বামরাইল ইউনিয়ন পরিষদের উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি। বর্তমান চেয়ারম্যান ব্যক্তিগত ব্যবসায় বেশি মনোযোগী ছিলেন বলে দাবি করেন তিনি।

নির্বাচিত হলে বামরাইল ইউনিয়নকে উপজেলার মধ্যে একটি “মডেল ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ” হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জালিছ সরদার।

উল্লেখ্য, বামরাইল ইউনিয়ন উজিরপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে পরিচিত।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!