AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুয়ায় গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা


Ekushey Sangbad
আশরাফ গোলাপ, কেন্দুয়া, নেত্রকোনা
০২:৪৯ পিএম, ১০ এপ্রিল, ২০২৬

কেন্দুয়ায় গৃহবধূর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের জয়কা-সাতাশি উচ্চবিদ্যালয় সংলগ্ন জয়কা গ্রামে সালমা আক্তার (২০) নামের এক গৃহবধূ বসতঘরের কাঠের ধান্নার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত গৃহবধূ সালমা আক্তার জয়কা গ্রামের মন্টি মিয়ার স্ত্রী।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে বাড়ির লোকজন সালমা আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত সালমা আক্তার গত বছর এসএসসি পাস করেন। তার বাবার বাড়ি সান্দিকোনা ইউনিয়নের দূরচাপুর গ্রামে। বিয়ের পর থেকেই তিনি স্বামীর বাড়ি জয়কা গ্রামে বসবাস করছিলেন। সালমা আক্তারের স্বামী মন্টি মিয়া কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। স্বামীর অনুপস্থিতিতে নিজ ঘরের ধান্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনাটি ঘটে।

কী কারণে সালমা আক্তার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো জানা যায়নি।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ গৃহবধূর ফাঁসির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

একুশে সংবাদ/যাবিদ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!