রাজশাহীর তানোর থানার পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— পাঁচন্দর ইউনিয়নের কুন্দাইন গ্রামের আবু তাহেরের ছেলে লিটন (৩০), একই ইউনিয়নের নইমুদ্দিনের ছেলে রাজিব আলী এবং তালন্দ ইউনিয়নের আড়াদিঘী গ্রামের আনসার আলীর ছেলে অসীম (২৮)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, তানোর থানার এসআই মাসউদ আলী, এসআই হাসমত আলী, এএসআই শাহাদাত হোসেন ও এসআই মহসিন আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, গ্রেফতারকৃত আসামিদের পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

