AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৮:০১ পিএম, ২৬ জুলাই, ২০২৬

বাউফলে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

পটুয়াখালীর বাউফলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ অন্যান্য অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার বগা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের প্রধান ফটকে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বগা ইউনিয়নের বিভিন্ন বর্ষাপ্লাবিত ধানক্ষেত, বিল ও খালে পরিচালিত অভিযানে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও অন্যান্য জলজ জীবের ব্যাপক ক্ষতি হচ্ছে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!