AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকী, থানায় জিডি


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৭:১৮ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকী, থানায় জিডি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রকৌশলীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী ও জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ (জিডি) করেছে উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) রাতে দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়েছে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে মামুন ব্যাপারীর নেতৃত্বে ৩০/৪০ জন দুর্বৃত্ত তার অফিস কক্ষে প্রবেশ করে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনার পর তিনি অফিস থেকে বাইরে এলে জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেন। এ জন্য তিনি তার ভবিষ্যত নিরাপত্তার জন্য সাধারণ ডায়রীভুক্ত করার আবেদন জানান।

এ ব্যাপারে অভিযুক্ত মামুন ব্যাপারী জানান, ফারুক রহমান এলজিইডি অফিসে এলসি সুপারভাইজার পদে কর্মরত ছিলো। গত ৬ এপ্রিল তাকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে তিনি জানতে ওই অফিসে যান। এসময় উপজেলা প্রকৌশলীর সাথে কথাবার্তার এক পর্যায়ে উত্তেজিত কিছু ছেলে অশালীন আচরণ ও গালাগালি করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এসে পরিস্থিতি শান্ত করেন। তিনি বলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসার দায়িত্ব নিলেও পরে আর বসা হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার জানান, অশালীন আচরণ ও দায়িত্ব অবহেলার কারণে তাকে চাকুরী থেকে অব্যাহতি দয়ো হয়েছে। তিনি বর্তমানে ভীতির মধ্যে অফিস করছেন। যে কোন সময় এরা তার উপর হামলা করতে পারে। এ জন্যই তিনি জিডি করেছেন।

ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জিডি দায়েরের কথা স্বীকার করে জানান, আদালতের অনুমতি পেলেই তদন্ত শুরু করা হবে। এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!