AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৬ সাংবাদিকের জামিন



পার্বতীপুরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৬ সাংবাদিকের জামিন

দিনাজপুরের পার্বতীপুরে প্রেস ক্লাবের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় স্থানীয় ছয় সাংবাদিক জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলি আদালত- পার্বতীপুরের বিচারক শুনানি শেষে তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর ফলে মামলায় অভিযুক্ত সাংবাদিকরা সাময়িকভাবে জামিনে মুক্তি পান। বিষয়টি আদালত সূত্রে নিশ্চিত করা হয়েছে।

জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন— আগামীর সময়-এর মামুনুর রশিদ, ভোরের কাগজ-এর মোস্তাফিজুর রহমান বকুল, ভোরের দর্পণ-এর আতাউর রহমান, মাই টিভির আবদুল্লাহ আল মামুন, সমকাল-এর মাহমুদুর রহমান এবং জনকণ্ঠ-এর শ. আ. ম. হায়দার।

জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মিজানুর রহমান মিজানের দায়ের করা সি.আর. মামলা নম্বর-৬১৪/২০২৫-এর ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

অভিযুক্ত সাংবাদিকদের দাবি, মামলাটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। শুনানি শেষে আদালত উভয় পক্ষের বক্তব্য ও নথিপত্র পর্যালোচনা করে তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিন শুনানিতে সাংবাদিকদের পক্ষে আইনজীবী হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও দিনাজপুর জজ কোর্টের আইনজীবী শাহাদাৎ হোসেন শুনানি করেন।

জামিন লাভের পর সাংবাদিকরা তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার উদ্দেশ্যে তাঁদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। তবে আদালতের আদেশে তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং ন্যায়বিচারের প্রতি আস্থা ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!