AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশুলিয়ায় ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্র নিখোঁজ, ২৮ দিনেও মেলেনি সন্ধান


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০২:০৩ পিএম, ২২ জুলাই, ২০২৬

আশুলিয়ায় ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্র নিখোঁজ, ২৮ দিনেও মেলেনি সন্ধান

ঢাকার সাভারের আশুলিয়ায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, গত ২৫ জুন আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ কিশোরের নাম ফয়সাল হোসেন আবির। সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে। সে মায়ের সঙ্গে আশুলিয়ার পাড়াগ্রাম নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকত। স্থানীয় জিরাবো এলাকার জয়গুননেছা মাদ্রাসার কিতাব বিভাগের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সে।

নিখোঁজ শিক্ষার্থীর মা আঙ্গুরী বেগম বলেন, “গত ২৫ জুন বিকেল ৩টার দিকে আমার একমাত্র ছেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। তার কাছে কোনো মোবাইল ফোনও ছিল না। আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই।

অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাকে পাইনি। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই। কেউ আমার ছেলের সন্ধান পেলে আশুলিয়া থানা বা আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি, এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ফয়সাল হোসেন আবির নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিভিন্ন থানায় তার ছবি ও পরিচয় পাঠানো হয়েছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।”

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!