সড়কে গাছ ফেলে মালেশিয়া প্রবাসীর নগদ টাকা মোবাইল ও স্বর্ণালোংকার ছিনিয়ে নিয়েছেন ছিনতাইকারীরা।
মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর -সাবদারপুর সড়কের কুশোকুড়ি মাঠ নামকস্থানে। প্রবাসী মাজেদুল উপজেলার দোড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
পারিবারিক ও পুলিশ সুত্রে,মাজেদুল ইসলাম (বাশির) (৩২)। সে দীর্ঘদিন ধরে মালেশিয়া ছিলেন। মঙ্গলবার (২১-০৭-২৬) রাত অনুমান দুইটার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামেন তিনি।
এরপর ঢাকা থেকে ঢাকা মেট্রো খ-২৯-৭০১৯ নাম্বার রেজিস্ট্রেশনের প্রাইভেটকার যোগে তাঁর নিজ বাড়ি কোটচাঁদপুরের দোড়া গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর সাবদারপুর সড়কের পুলিশ বক্সের অদুরে কুশোকুড়ি মাঠে পৌছালে গাছ ফেলে তাদের প্রাইভেট কারের গতিরোধ করেন ছিনতাইকারী।
এরপর তাদের গলায় ধারালে দা ধরে ছিনিয়ে নেন বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি মোবাইল,সাতিটটি স্বর্ণের আংটি,তিন জোড়া স্বর্ণের কানের দুল,একটি রুপার ব্র্যসলেট,পাঁচ হাজার পাঁচশত মালয়েশিয়ান মুদ্রা (রিংগিত)। যার বাংলা টাকায় এক লাখ পচাত্তর হাজার টাকা। সর্বমোট ছয় লাখ একাত্তর হাজার টাকা। বিষয়টি নিয়ে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী মালেশিয়া প্রবাসী মাজেদুল ইসলাম।
এদিকে ঘটনার পর বুধবার সকালে কোটচাঁদপুর সাবদারপুর সড়কের সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কোটচাঁদপুর -মহেশপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সায়েম ইউসুফ,কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাটি নিয়ে কোন মন্তব্য করতে চাইনি। তবে (ওসি তদন্ত) বলেন,আমরা এ ধরনের ঘটনা সামাল দিতে কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে, তিনি কোন উত্তর না দিয়ে,সকলের সহযোগীতা কামনা করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

