AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লবণ ফ্যাক্টরীতে বয়লার বিস্ফোরণে নিহত দিদারের পরিবারকে প্রেস ক্লাব নেতাদের সমবেদনা



লবণ ফ্যাক্টরীতে বয়লার বিস্ফোরণে নিহত দিদারের পরিবারকে প্রেস ক্লাব নেতাদের সমবেদনা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত মো. দিদার আলমের (৩২) পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বদন আলী বাড়িতে নিহত দিদার আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। এ সময় দিদারের বাবা রুহুল আমিন, স্ত্রী শারমিন আক্তার, শিশু কন্যাসহ পরিবারের অন্যান্য স্বজনরা উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাব নেতারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করে দিদারের স্ত্রী ও শিশুকন্যার ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ ছাড়া ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মো. তৌহিদুর রহমান, এম মনির চৌধুরী রানা, এম আর তাওহীদ, তাজুল মানিক এবং শাহেদ হোসেন ছোটন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই সকাল ৯টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানার বয়লার কক্ষে কাজ করার সময় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন দিদার আলম। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!