ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় বিনামূল্যে মুগ ডাল বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনজিত কুমার সিংহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, পীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর চৌধুরী জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, নসরতে খোদা রানা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি মুগ ডালের বীজ, ১০ কেজি টিএসপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার বক্তব্যে বলেন এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বাড়াতে উৎসাহিত করবে এবং গ্রীষ্মকালীন মুগ ডাল চাষে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। এতে করে স্থানীয়ভাবে ডাল উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

