AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে ৪৮৮ কেন্দ্রে হামের টিকাদান শুরু, লক্ষ্যমাত্রা ৭২ হাজার শিশু



চাঁদপুরে ৪৮৮ কেন্দ্রে হামের টিকাদান শুরু, লক্ষ্যমাত্রা ৭২ হাজার শিশু

সারাদেশের মতো চাঁদপুর জেলাতেও হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল থেকে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৪৮৮টি কেন্দ্রে একযোগে এই কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির উদ্বোধনী দিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও সিভিল সার্জন মোহাম্মদ নুর আলম দ্বীন। তারা টিকাদান কেন্দ্রের পরিবেশ এবং শিশুদের উপস্থিতির হার পর্যবেক্ষণ করেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২১ এপ্রিল পর্যন্ত চলমান এই বিশেষ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৭২ হাজার ৮৭৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক কাজ করছেন।

জেলা ইপিআই (EPI) সেন্টারের তথ্যমতে, কর্মসূচি সফল করতে চাঁদপুর সদরে ৩৩০টি, হাইমচরে ১২৮টি এবং পৌরসভা এলাকায় ৪০টি অস্থায়ী টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

এদিকে জেলায় হামের সংক্রমণ ইতোমধ্যে স্বাস্থ্যখাতে উদ্বেগ সৃষ্টি করেছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ১৫০ জন শিশু চিকিৎসাধীন। এর মধ্যে ৩২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত তিন শিশুর মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন মোহাম্মদ নুর আলম দ্বীন বলেন, “হাম অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা গ্রহণই এর একমাত্র প্রতিরোধ ব্যবস্থা। কোনো শিশু যেন এই টিকার আওতার বাইরে না থাকে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

হামের বিস্তার রোধে টিকাদানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে জেলার বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!