AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগামীকাল সকালে শেষ হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচনের প্রচারণা



আগামীকাল সকালে শেষ হচ্ছে শেরপুর-৩ আসনের নির্বাচনের প্রচারণা

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আগামীকাল সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণায় পুরো এলাকা সরগরম। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিন-রাত ছুটে বেড়াচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

বিএনপি সরকার গঠন করায় দলটির প্রার্থী মাহমুদুল হক রুবেল তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকলেও, ১১ দলীয় জোটের প্রার্থী মাসুদুর রহমানও বিজয়ের লক্ষ্যে জোর প্রচারণা চালাচ্ছেন। ভোটাররা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে তারা যোগ্য প্রার্থীকে বেছে নেবেন।

শেরপুর-৩ আসন ভারতের মেঘালয় রাজ্যঘেঁষা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক তিনবারের সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। জামায়াত থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান এবং বাসদ থেকে প্রার্থী হয়েছেন মিজানুর রহমান।

ভোটাররা আশা করছেন, অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে অভিজ্ঞ, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হোক। তারা চাইছেন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হোক।

নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল অনুযায়ী ভোটগ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘন বা কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ৯ এপ্রিল এ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশা রয়েছে।

 

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!