AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
০৪:০১ পিএম, ৩ এপ্রিল, ২০২৬

কালাইয়ে শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

জয়পুরহাটের কালাই উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত এবং শিক্ষা কার্যক্রমে আগ্রহ বৃদ্ধি করতে শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের ৫ম থেকে ১০ম শ্রেণির মোট ৩৬ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে স্কুলের ১৮ জন এবং মাদ্রাসার ১৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।

ফাউন্ডেশনের সভাপতি ও কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা‍‍`র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মহাসচিব (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. শাহজাহান আলী এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো. আব্দুল করিম যৌথভাবে সঞ্চালনা করেন। শুরুতেই পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যা পরিচালনা করেন অভ্যর্থনা ও সাজসজ্জা উপ-কমিটির সদস্য মো. তোফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রতি শ্রেণিতে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের ৩ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীদের ২ হাজার ৫০০ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারীদের ২ হাজার টাকা করে নগদ অর্থ বৃত্তি হিসেবে প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার সময় অডিটোরিয়ামে উপস্থিত অভিভাবক, শিক্ষক ও অতিথিদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সমাজের প্রতিটি স্তর থেকে শিক্ষার প্রসারে এগিয়ে আসতে হবে, তাহলেই একটি আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। এই বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে সহায়তা করবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির তার বক্তব্যে বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের মাঝে মেধা ও নৈতিকতার বিকাশ ঘটাতে এ ধরনের বৃত্তি কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগকে আরও সম্প্রসারণ করা প্রয়োজন।”

কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মৌদুদ আলম সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধু বৃত্তি অর্জনেই থেমে না থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে।” তিনি আয়োজকদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ও থুপসারা সেলিমীয়া দাখিল মাদ্রাসার সুপার মো. মতিয়ার রহমান বলেন, “বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি। এই স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।”

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দিতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থী মোছা. নাফিছা আক্তার বলেন, “এই সম্মাননা আমাদের জন্য গর্বের এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।” তিনি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অভিভাবকদের পক্ষ থেকে মো. ফিরোজ হোসেন বলেন, “এ ধরনের বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মৌদুদ আলম সরকার, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, ফাউন্ডেশনের সহ-সভাপতি ও পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সহ-সভাপতি আলহাজ মো. আব্দুল মজিদ মল্লিক, ওমর কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড ওমর গার্টেন একাডেমির প্রধান শিক্ষক ওমর আব্দুল আজিজ তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।

এছাড়া হাতিয়র কামিল মাদ্রাসা, বেগুনগ্রাম চশমায়ে উলুম দ্বি-মুখী ফাজিল মাদ্রাসা, পুর মেছবাহুল উলুম ফাজিল স্নাতক মাদ্রাসা, কালাই ডিগ্রি কলেজ ও কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক-প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। জয়পুরহাট চেম্বার অব কমার্সের পরিচালক মো. আবুল খায়ের গোলাম মাওলা এবং বীর মুক্তিযোদ্ধা বাবু মুনিষ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!