AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে সোলেমান লেংটার মেলা বন্ধ ঘোষণা করলো প্রশাসন



চাঁদপুরে সোলেমান লেংটার মেলা বন্ধ ঘোষণা করলো প্রশাসন

চাঁদপুরের মতলব উত্তর সাদুল্লাপুর ইউনিয়নে চলমান ঐতিহ্যবাহী ১০৭তম সোলেমান লেংটার মেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মেলা ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী হওয়ার কথা থাকলেও প্রশাসন জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় মাঝপথেই বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার (৩১ মার্চ) মেলার প্রথম দিনে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করা হয়। এছাড়া মেলায় মাদক সেবন ও জুয়ার কারণে বিরোধ দেখা দেয়। এসব পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে মাইকিং করে মেলার বন্ধের ঘোষণা দেয়।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল সকল ভক্ত, ব্যবসায়ী ও দর্শনার্থীদের শান্তিপূর্ণভাবে মেলা এলাকা ত্যাগ করার আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহল ও মসজিদের খতিব মাওলানা এনামুল হক বলেন, ইসলাম ধর্ম মাদক, অশ্লীলতা ও নারী-পুরুষের বেহালাপনা সমর্থন করে না, তাই ধর্মীয় মূল্যবোধের খাতিরে এ ধরনের কার্যক্রম পরিহার করা উচিত।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, মেলার জন্য জেলা প্রশাসন অনুমোদন দেয়নি, তাই আজ থেকে মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মেলার এলাকা ও আশেপাশে টহল জোরদার করেছে।

স্থানীয়রা মনে করছেন, ভবিষ্যতে বড় আয়োজনের ক্ষেত্রে আগাম পরিকল্পনা ও কঠোর নজরদারি প্রয়োজন, যাতে অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখা যায়।

 

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!