AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চন্দ্রগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
১১:৫৮ এএম, ২ এপ্রিল, ২০২৬

চন্দ্রগঞ্জে  ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম ওরফে লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম (পিতা: আবুল কালাম) সদর উপজেলার দেওপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, তাকে নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয়। একটি অপহরণ মামলায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ সূত্রে আরও জানা গেছে, জাহাঙ্গীর আলম এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবেও পরিচিত।

পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!